রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সেই লালু প্রসাদের সাড়ে তিন বছরের কারাদণ্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের বিহারের বহুল আলোচিত রাজনীতিক ও সাবেক মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের সাড়ে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ভারতের একটি আদাল। পশুখাদ্য দুর্নীতি মামলায় শনিবার বিহারের রাজধানী রাঁচীর সিবিআইয়ের বিশেষ আদালত এ রায় দেন।

একই সঙ্গে পাঁচ লাখ টাকা জরিমানা ও অতিরিক্ত ছয় মাসের কারাদণ্ডের রায় দেয়া হয়েছে বিহারের সাবেক এ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। এদিকে রায় ঘোষণার কিছুক্ষণ আগে লালুর ছেলে ও তার রাজনৈতিক দল রাষ্ট্রীয় জনতা দলের (আরডিজে) নেতা তেজস্বী যাদব বিচারব্যবস্থার প্রতি তার আস্থা নেই বলে জানান।

তিনি বলেন, ‘বিচার বিভাগ তার দায়িত্বপালন করছেন। রায় পর্যালোচনার পর আমরা হাইকোর্টে যাব এবং জামিনের আবেদন করব।’ খবর টাইমস অব ইন্ডিয়ার।

চলতি সপ্তাহে লালুর বিরুদ্ধে চূড়ান্ত রায় ঘোষণা তিনবারের মতো বাতিল করা হয়। পরে শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে রায় ঘোষণা করেন রাঁচীর বিচারক শিব পাল সিং।

লালুর বিরুদ্ধে পশুখাদ্য মামলার শুনানির পর বিচারক শিব পাল তার পর্যবেক্ষণে বলেন, ‘দোষী সাব্যস্ত লালু প্রসাদের জন্য উন্মুক্ত কারাগারই সর্বোত্তম জায়গা, কারণ তার গরু পালনের অভিজ্ঞতা আছে।’

১৯৯০-৯৪ সালে পশুখাদ্য কেনাকাটায় সাড়ে ৮৪ লাখ রুপি হাতিয়ে নেয়ার অভিযোগে রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু ও আরো ১৫ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলায় গত ২৩ ডিসেম্বর দোষী সাব্যস্ত হন তিনি। পশুখাদ্য দুর্নীতির অভিযোগের পাঁচ মামলায় লালু প্রথম দোষী সাব্যস্ত হন ২০১৩ সালে। ওই সময় তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়।

বিহারের সাবেক এ মুখ্যমন্ত্রী বর্দমানে রাঁচীর বীরসা মুন্ডা কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। শারীরিক অসুস্থতার কথা বলে শুক্রবার সর্বনিম্ন সাজার আবেদন করেন লালু।

আগে লালু প্রসাদ তার বিভিন্ন বক্তব্য ও কর্মকাণ্ডের জন্য ভারতজুড়ে আলোচিত রাজনীতিক হিসেবে পরিচিত পায়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা