সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানে নৌ ঘাঁটি করছে চীন

news-image

গত জুলাইতে জিবুতিতে চীন নৌ ঘাঁটি তৈরির পর দ্বিতীয় নৌ ঘাঁটি তৈরি করছে পাকিস্তানে। সাউথ চায়না মরনিং পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে পিপলস লিবারেশন আর্মি। পাকিস্তানের দক্ষিণাঞ্চল উপকূলে এটি হবে চীনের কৌশলগত এক সামরিক অবস্থান।

চীনের সামারিক বিশ্লেষক জৌ চেনমিং সাউথ চায়না মরনিং পোস্টকে বলেন, পাকিস্তানের গদার গভীর সমুদ্র বন্দরটি যুদ্ধ জাহাজের জন্যে তৈরি করা হয়নি। এ বন্দরটি বেসামরিক ও বাণিজ্যিক বন্দর। ফলে পাকিস্তানে চীনের একটি ঘাঁটি নির্মাণ প্রয়োজন হয়ে পড়েছে।

জৌ চেনমিং বলেন, গদার গভীর সমুদ্র বন্দরটি পাকিস্তান-ইরান সীমান্ত থেকে ৫০ মাইল পূর্বে বেলুচিস্তান প্রদেশে। ওখানে বেলুচিস্তান জাতীয়তাবাদীরা গেরিলা যুদ্ধে লিপ্ত এবং এধরনের লড়াই পাকিস্তান ও ইরান সরকারের বিরুদ্ধে পরিচালিত হচ্ছে যার ফলে ওই অঞ্চলে এক ধরনের বিশৃঙ্খলা বিরাজ করছে।

এদিকে পাকিস্তানি বিশ্লেষক শেখ ফাহাদ বলেন, এ অঞ্চলে চীন ও পাকিস্তান এক অভিন্ন সামুদ্রিক স্বার্থ রয়েছে। ভারত মহাসাগরের দিকে দৃষ্টি রাখতে গদারে নৌ ঘাঁটি থেকে দুটি দেশের যৌথ প্রহরা সম্ভব হবে যা দুটি দেশের নৌ বাহিনীর উন্নয়নে সহায়ক হবে।

ফাহাদ আরো জানান, এধরনের নৌ ঘাঁটি নির্মাণের মধ্যে দিয়ে দুটি দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরো বৃদ্ধি পাবে। গত মধ্য ডিসেম্বরে অবসপ্রাপ্ত এক মার্কিন কর্নেল লরেন্স সেলিন ডেইলি কলারকে বলেন, বেইজিংয়ে পাকিস্তান ও চীনের উচ্চপর্যায়ের কর্মকর্তারা এ নিয়ে বৈঠক করেছেন। গত জুনে পাকিস্তানের এক কূটনৈতিক এনবিসিকে বলেন, চীন ও তার দেশের বর্তমান সম্পর্ককে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের সম্পর্কের মত।

সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষক রাজিব রানা চ্যার্টার্জি বলেন, চীনের পাকিস্তানে নৌ ঘাঁটি নির্মাণের বিষয়টি নজরে রেখেছে ভারত। বিষয়টি বেইজিং ও দিল্লির সম্পর্কে চাপ ফেলেছে। সন্ত্রাস ইস্যুতে ভারতের উদ্বেগকে কোনো তোয়াক্কা না করেই বরং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করছে চীন। তবে ভারত মহাসাগরে চীন ও পাকিস্তানের তুলনায় ভারতের নৌবাহিনী অনেক শক্তিশালী অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা