সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেধাবীদের দশ বছর মেয়াদী ভিসা দিচ্ছে চীন

news-image

বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করতে চীন দীর্ঘ মেয়াদী ভিসা দেয়া শুরু করেছে যাতে তারা সেখানে কাজ করতে পারেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানাচ্ছে এই মাল্টি এন্ট্রি ভিসা পাঁচ থেকে দশ বছর মেয়াদী হবে।

বিশেষ করে প্রযুক্তি বিশেষজ্ঞ, উদ্যোক্তা এবং বিজ্ঞানীদের আকৃষ্ট করতে চাইছে দেশটি।

চীন তার অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য যে লক্ষ্য নির্ধারণ করেছে তা বাস্তবায়নে বিদেশ থেকে সেরা মেধাবীদের আকৃষ্ট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে।

এই দীর্ঘমেয়াদী ভিসা দেয়ার উদ্যোগ যখন প্রথম নেয়া হয়েছিল, তখন চীন বলেছিল প্রায় ৫০ হাজার বিদেশি এর সুযোগ পাবে।

কারা আবেদন করতে পারবেন:

চীনের এই দীর্ঘমেয়াদী ভিসার আবেদন অনলাইনেই করা যায়। চীন সরকার বলছে, এর জন্য কোন ফি নেয়া হয় না এবং খুব দ্রুত এসব আবেদন বিবেচনা করা হয়।

যাদের ভিসা দেয়া হবে তারা একদফায় একটানা ১৮০ দিন করে চীনে থাকতে পারবেন । তারা তাদের স্ত্রী এবং ছেলে-মেয়েদের চীনে আনতে পারবেন।

২০১৬ সালে চীন একটি সূচক প্রকাশ করেছিল যেখানে দেশটিতে কোন ধরণের বিদেশি কর্মী দরকার তা চিহ্ণিত করা হয়েছিল।

সেখানে অদক্ষ কর্মীর সংখ্যা কমিয়ে মেধাবী বিদেশি কর্মীদেরই বেশি গুরুত্ব দেয়া হয়।

চীনা সরকারের একটি দলিলে এই সেরা মেধাবীদের তালিকায় যাদের কথা উল্লেখ করা আছে তাদের মধ্যে আছে নোবেল পুরস্কার বিজয়ী, সফল অলিম্পিক অ্যাথলীট এবং সঙ্গীত বা শিল্পকলার বিশ্বখ্যাত প্রতিষ্ঠানগুলোর পরিচালকরা।

শীর্ষ বিজ্ঞানী, বড় বড় আর্থিক প্রতিষ্ঠানের প্রধান বা নামকরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও এই তালিকায় আছেন।

সূত্র : বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা