,

ট্রাম্প মানসিকভাবে পুরোপুরি সুস্থ : টিলারসন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি প্রকাশিত এক বইতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন উঠলেও পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, এ বিষয়ে তার মনে কখনোই প্রশ্ন জাগেনি। কারণ সব সময়েই তিনি ট্রাম্পকে সুস্থ দেখেছেন।

সম্প্রতি ট্রাম্পের বিষয়ে একটি বই প্রকাশিত হয়েছে, যার নাম ‘ফায়ার অ্যান্ড ফিউরি: ইনসাইড দ্য ট্রাম্প হোয়াইট হাউজ’। বইটির লেখক সাংবাদিক মাইকেল ওলফ ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেই সন্দেহ আছে দাবি করেছেন।

বইটির প্রকাশ ঠেকাতে ট্রাম্প প্রশাসনের চেষ্টার কথাও জানিয়েছিল মার্কিন গণমাধ্যম, যে কারণে নির্ধারিত তারিখ থেকে এগিয়ে শুক্রবার থেকেই বইটির বিক্রি শুরু হয়েছে।

এ পরিস্থিতিতে শুক্রবার টিলারসন সিএনএনকে বলেন, মার্কিন প্রেসিডেন্টের মানসিক স্বাস্থ্য নিয়ে তার কখনোই সন্দেহ ছিল না।

উত্তর কোরিয়া ও ইরান ইস্যুতে প্রেসিডেন্টের সঙ্গে টিলারসনের দূরত্ব এবং তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে গত বছর মার্কিন গণমাধ্যমে ছিল নানান আলোচনা। পররাষ্ট্র মন্ত্রী সে সময় একবার ট্রাম্পকে ‘নির্বোধ’ ডেকেছিলেন বলেও বেশ কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছিল। তবে টিলারসন এবার সেসব উড়িয়ে দিলেন।

সাক্ষাৎকারে টিলারসন প্রেসিডেন্টের সঙ্গে সম্পর্কের উন্নয়নে কাজ করার কথা জানান। বলেন, ২০১৮ সালের পুরোসময় দায়িত্বে থাকার ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। সূত্র : বিবিসি ও সিএনএন

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে