,

যুক্তরাষ্ট্রের আশঙ্কা, শীঘ্রই উত্তর কোরিয়া হয়ে উঠবে পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে বিশ্বজুড়ে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে উত্তর কোরিয়া। আর মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টারের আশঙ্কা, পাকিস্তানও হয়ে উঠতে পারে উত্তর কোরিয়ার মতোই।

এ ব্যাপারে ম্যাকমাস্টার বলেন, হাক্কানি এবং তালিবানদের জঙ্গি কার্যকলাপ চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে পাকিস্তান। অন্যদিকে, ভারতে পরমাণু হামলার হুঁশিয়ারিও দিচ্ছে দেশটি। কিছুদিন আগেই পাক সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল পাকিস্তানের পরমাণু ভাণ্ডার সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে। এই ধরণের পাকিস্তানের ক্রমাগত হুমকির জেরেই যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, নিউক্লিয়ার ব্ল্যাকমেল এভাবে চালিয়ে গেলে পাকিস্তান শীঘ্রই উত্তর কোরিয়া হয়ে উঠতে পারে।

যদিও এই ঘটনার রেশ টেনে ম্যাকমাস্টার জানিয়েছেন, পাকিস্তান যদি উত্তর কোরিয়ার মতো হয়ে ওঠে তাহলে সেটা গোটা বিশ্বের পাশাপাশি পাকিস্তানের পক্ষেও খুব একটা সুখকর হবে না। বরং পাকিস্তান যদি নিজেদের নিরাপত্তা বাড়িয়ে দেশকে আরও সুরক্ষিত করে তোলে তাহলে সেটি অনেক বেশি ভালো হবে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে