,

নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাওয়ার আশা বিএনপির

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি পাবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ইতিমধ্যে সমাবেশের কর্মসূচি উপলক্ষে বিএনপি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এবং অঙ্গসহযোগী সংগঠনগুলো ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

২০১৫ সাল থেকে ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে দাবি করছে বিএনপি। এ উপলক্ষে কাল শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় দলটি।

তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে জনগণের সঙ্গে মশকরা করছে সরকার। তবুও আমরা আশা করছি, সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।

রিজভী বলেন, ‘সভা-সমাবেশ করা রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমি অবিলম্বে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে অনুমতি দেয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনীর প্রতি আবারও আহ্বান জানচ্ছি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. এজেডএম জাহিদ হোসেন, খায়রুল কবির খোকন, হাবিবুল ইসলাম হাবিব, সরাফত আলী সপু, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন ও তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১