,

নাগরিকত্বের প্রমাণ না থাকলে সাংবিধানিক অধিকারও নেই : আসামের মুখ্যমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আসামে সাম্প্রতিক নাগরিকত্বের তালিকায় যাদের নাম নেই তাদের ভারতের নাগরিক হিসেবে স্বীকার করবেন না আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল। এ কারণে তারা কোনো মৌলিক অধিকারও পাবেন না বলে জানিয়েছেন তিনি।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাত্কারে আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল এই তথ্য জানান।

তিনি বলেন, যারা বিদেশি বলে চিহ্নিত তাদের ভোটাধিকারসহ অন্যান্য সাংবিধানিক অধিকার নেই। এদের একটাই অধিকার রয়েছে। তাহলো মানবাধিকার।

তবে ভারতের কেন্দ্রীয় সরকার ‌যতদিন না এদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় ততোদিন তারা রাজ্যে থাকতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিকে কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, আসামে জাতীয় নাগরিক নিবন্ধন (এনআরসি) তালিকার প্রাথমিক খসড়ায় এক কোটি ৩৯ লাখ আবেদনকারী বাদ পড়ার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আশঙ্কা প্রকাশ করে মমতা বলেছেন, এর ফলে সেখানে বসবাসরত বাংলাভাষীদের ওপর আক্রমণের কারণে তারা পশ্চিমবঙ্গে চলে আসতে পারে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে