সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কানাডার ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শীতের দেশ কানাডা এবার বছর শুরু না হতেই রেকর্ড গড়েছে। দেশটিতে ইতিহাসের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মঙ্গলবার কুইবেকের লা গ্রান্ডেতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মাইনাস ৪৮.২ ডিগ্রি সেলসিয়াস।

দেশটির বিমানবন্দরের বিভিন্ন ওয়েবসাইট থেকে জানা গেছে, বেশ কয়েকটি ফ্লাইট চার থেকে পাঁচ ঘণ্টা বিলম্বিত হয়েছে। শত শত ফ্লাইট বাতিল হওয়ার ঘটনাও ঘটেছে। এদিকে টরন্টো, মন্ট্রিয়ল, অটোয়াসহ বিভিন্ন বিমানবন্দরে যাত্রীদের ভ্রমণের বিষয়ে সতর্ক করে দেয়া হয়েছে। পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইট অ্যাওয়ার জানিয়েছে, শুধু টরন্টো বিমানবন্দরেই প্রায় ৫০০ ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে।

তাপমাত্রার কারণে জনজীবনেও বিরূপ প্রভাব পড়েছে।

জানা গেছে শুধু কুইবেকে নয়; আলবার্টা, অন্টারিওসহ চার প্রদেশেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা