রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্ল্যাকার্ডে লাখো ইরানিবাসীর সমাবেশে বিদ্রোহীদের মৃত্যদেন্ড দাবি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এবার ইরানের ক্ষমতাসীন সরকারের সমর্থনে দেশজুড়ে সমাবেশ করেছে লাখ লাখ মানুষ। দেশটিতে চলমান সহিংসতার সপ্তম দিনে বুধবার বিভিন্ন শহরে সরকারের সমর্থকরা রাস্তায় নেমে আসেন। এসময় দেশটির আহভাজ, কেরমানশাহ, গোরগানসহ সর্বত্রই লাখো মানুষের ঢলে অনেকেই ‘নেতা, আমরা প্রস্তুত’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

রাষ্ট্রীয় টেলিভিশনের ফুটেজে দেখা যায়, লাখ লাখ মানুষ বেশ কয়েকটি শহরে পদযাত্রা করছেন। সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে ইরানি পতাকা ও দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি দেখা যায়। অনেকের হাতে ‘বিদ্রোহীদের মৃত্যু চাই’, লেখা প্ল্যাকার্ডও ছিল।

‘আমাদের শিরা-উপশিরার রক্ত আমাদের নেতাদের জন্য’- স্লোগান ছিল লাখো মানুষের মুখে সবচেয়ে বেশি উচ্চারিত।

অর্থনৈতিক দুরবস্থা ও দুর্নীতিতে অতিষ্ঠ ইরানিরা বৃহস্পতিবার দেশটির মাশাদ শহরে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলেও শেষ পর্যন্ত তা সহিংস হয়ে উঠেছে। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের প্রাণহানি ঘটে।

সরকারবিরোধী চলমান অস্থিরতার জেরে ইরানের ওপর প্রতিনিয়ত চাপ প্রয়োগের চেষ্টা করছে ওয়াশিংটন। ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে জাতিসংঘে জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছেন সংস্থাটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ইরানের জনগণ স্বাধীনতার জন্য চিৎকার করছে। তাদের দাবির প্রতি মুক্তিকামী সব মানুষের অবশ্যই দাঁড়ানো উচিত।’

গত ২৮ ডিসেম্বর অর্থনৈতিক দূরবস্থার বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ দ্রুতই রাজনৈতিক সংকটে রূপ নেয় ইরানে। দেশটির নেতারা বলছেন, শাসনব্যবস্থার ভিত নাড়িয়ে দিতেই অস্থিতিশীলতা তৈরির চক্রান্তের অংশ এটি।

আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ‘শত্রুরা ঐক্যবদ্ধ হয়েছে এবং ইসলামিক শাসনব্যবস্থায় সমস্যা তৈরি করতে নিরাপত্তা বাহিনী, অর্থ, অস্ত্রসহ সব ধরনের উপায় অবলম্বন করছে। শত্রুরা সবসময় সুযোগের সন্ধান করছে এবং ইরানিদের মাঝে ফাটল ধরানোর চেষ্টা করছে।’

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা