,

স্মার্টফোন স্লো হওয়ার পাঁচ কারণ!

news-image

অনলাইন ডেস্ক : স্মার্টফোন এখন অনেকেরই নিত্যসঙ্গী। দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হয়ে দাঁড়িয়েছে এটি। কিন্তু অনেক সময় দেখা যায় প্রয়োজনের মুহূর্তে আপনার প্রিয় স্মার্টফোনটি খুব স্লো কাজ করছে। যা বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। চলুন জেনে নিই স্মার্টফোন স্লো হয়ে যাওয়ার কয়েকটি কারণ সম্পর্কে-

১. অনেক স্মার্টফোন ব্যবহারকারীই প্রয়োজন ছাড়া দীর্ঘদিন পর্যন্ত ফোন শাট ডাউন বা রিবুট করেন না। কিন্তু ফোনের ক্যাশ ক্লিয়ারের জন্য সপ্তাহে অন্তত একদিন ফোন শাট ডাউন অথবা রিবুট করা উচিত।

২. শুরু থেকেই স্মার্টফোনে এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করা উচিৎ। কারণ এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার না করলে মোবাইলের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়ে। ইন্টারনাল মেমরিতে খালি জায়গা যতো কমতে থাকে, মোবাইলও ততোই স্লো হতে থাকে।

৩. অনেক সময় ভেজা হাতে ফোন ব্যবহার করে থাকেন ব্যবহারকারীরা। এতে করে ফোনের মারাত্মক ক্ষতি হতে পারে। বিশেষ করে ফোনে হোমবাটনে কখনই পানির স্পর্শ লাগতে দেওয়া উচিত নয়।

৪. যেকোন অ্যাপ ইন্সটল করার আগে সর্তক থাকুন। এটি আপনার ফোনে ভাইরাস আক্রমণের কারণ হতে পারে। ফোনে একবার ভাইরাস প্রবেশ করলে মহাবিপদে পড়বেন।

৫. অনেক সময় যেসব সফটওয়ার ইনস্টল করার অনুমতি দেওয়া হয় না, জোর করে অনেকেই সেসব সফটওয়ার স্মার্টফোনে ইনস্টল করার চেষ্টা করেন। এতে করে ফোনের মারাত্মক ক্ষতির আশঙ্কা থাকে।

এ জাতীয় আরও খবর

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি