,

বিদেশি ছাত্রদের নিয়ম পাল্টাচ্ছেন থেরেসা মে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বিদেশি ছাত্রদের অভিবাসী হিসেবে গণনা করার পক্ষে দীর্ঘদিন তার সিদ্ধান্ত ধরে রেখেছেন। যদিও এ নীতি থেকে সরে আসতে যুক্তরাজ্যের বহু নীতিনির্ধারকই তাকে অনুরোধ করেছেন।

নতুন নিয়মে যুক্তরাজ্যে যাওয়া বিদেশি ছাত্ররা ক্ষতিগ্রস্ত বা নিরুৎসাহিত হবে বলে ধারণা করছেন নীতিনির্ধারকরা।
থেরেসা প্রধানমন্ত্রী হওয়ার আগে যখন দেশটির মন্ত্রী ছিলেন, তখন থেকেই তিনি এ বিষয়ে তার অবস্থান ধরে রেখেছেন। তবে তাকে এ নীতি থেকে সরে আসার ব্যাপারে সবাই অনুরোধ করছেন।

এ বছরের শেষের দিকে নতুন ইমিগ্রেশন বিল উত্থাপন করা হবে। তাতে বিদেশি শিক্ষার্থীদের অভিবাসী হিসেবে উল্লেখ করা হতে পারে।

যুক্তরাজ্যের অন্যান্য প্রভাবশালী মন্ত্রীদের সঙ্গে থেরেসার এ বিষয়টি নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়েছে।

তবে থেরেসার মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘প্রধানমন্ত্রীর এ বিষয়ে মতামত অতি পরিষ্কার। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ১২ মাসের বেশি সময় কেউ যদি এসে থাকে তাহলে তাকে ইমিগ্র্যান্ট বলা হবে। ‘

থেরেসার বিরোধিতা করে যুক্তরাজ্যের অন্য মন্ত্রীরা বলছেন, নতুন এ নিয়মের ফলে যুক্তরাজ্যের উচ্চশিক্ষা প্রদানকারী বিশ্ববিদ্যালয়গুলো ক্ষতিগ্রস্ত হবে। সূত্র : ইনডিপেনডেন্ট

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে