সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের আন্দোলনকে ‘স্বতঃস্ফূর্ত’ বললেন নিকি হ্যালি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও জীবনমান বাড়ানোর পদক্ষেপ না নিয়ে ইরানের সরকার পররাষ্ট্রনীতি নিয়ে ব্যস্ত, এমন অভিযোগে দেশটিতে ছড়িয়ে পড়া বিক্ষোভে শত্রুদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ উঠেছে।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ অভিযোগ করেছেন।

তবে ইরানের আন্দোলনকে ‘স্বতঃস্ফূর্ত’ উল্লেখ করে এ বিষয়ে জাতিসংঘে জরুরি বৈঠক আহ্বানের পরিকল্পনার কথা বলেছেন জাতিসংঘে ‍নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। তিনি

ইরান সরকারের অভিযোগকে ‘সম্পূর্ণ বাজে কথা’ বলে উল্লেখ করেন। খবর বিবিসি।

ইরানে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া আন্দোলনে এখন পর্যন্ত ২২ জনের প্রাণহানির খবর মিলেছে। এর মধ্যে একজন পুলিশ সদস্যও রয়েছেন।

বিক্ষোভ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট বার্তা দেয়ার পর ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুর রেজা রাহমানি ফাজলি বলেন, ‘শত্রুরা এখন নিজেদের ইরানি জনগণের বন্ধু হিসেবে তুলে ধরছে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিও দেশটিতে উত্তেজনা ছড়ানোর জন্য ‘ইসলামি প্রজাতন্ত্রের শত্রু’দের দায়ী করেছেন।

ইরানের সর্বোচ্চ নেতাকে উদ্ধৃত করে ইরানের সরকারি ওয়েবসাইটে বলা হয়, ‘সাম্প্রতিক দিনগুলোতে ইসলামি প্রজাতন্ত্রে সংকট তৈরির জন্য ইরানের শত্রুরা নগদ অর্থ, অস্ত্র, রাজনীতি ও গোয়েন্দাসহ বিভিন্ন ধরনের হাতিয়ার ব্যবহার করেছে।’

বিশ্লেষকরা বলছেন, আয়াতুল্লাহর উল্লিখিত শত্রুরা হল- ইসরাইল, যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী সৌদি আরব।

তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি এ অভিযোগকে ‘হাস্যকর’ উল্লেখ করে বলেন, ‘ইরানের জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে। স্বাধীনতাপ্রেমী সব মানুষের উচিত তাদের আন্দোলনে শরিক হওয়া।’

বিষয়টি আলোচনার জন্য যুক্তরাষ্ট্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডাকবে বলেও জানান হ্যালি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা