সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিতে পারে পাকিস্তান!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান-বিরোধী বক্তব্য এবং পাকিস্তানকে সামরিক অনুদান বন্ধ করে দেওয়ার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়টি পর্যালোচনা করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ট্রাম্পের বক্তব্যের পর পাকিস্তান সরকার ওয়াশিংটনের বিষয়ে শক্ত অবস্থান গ্রহণ করেছে বলে জানিয়েছে পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন।

কয়েকটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে পাকিস্তানের আত্মত্যাগের কথা গুরুত্ব দিয়ে কূটনৈতিক অঙ্গনে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ। যদি মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সহায়তা বন্ধ করে দেয় কিংবা কোনো রকমের নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বিষয়টি সম্পূর্ণভাবে পুনর্বিবেচনা করতে পারে পাকিস্তান।

এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে সূত্রগুলো বলছে, মার্কিন চাপের মুখে পাকিস্তান কোনো দাবি মেনে নেবে না এবং আরো বেশি কিছু করবে না। এমনকি যুক্তরাষ্ট্রকে সব ধরনের সহযোগিতা বন্ধ করে দিতে পারে পাকিস্তান। সূত্র বলছে, আমেরিকার ‘আরো বেশি কিছু করার’ দাবির মুখে পাকিস্তানের জবাব হবে ‘কিছুই করা হবে না’। পাশাপাশি পাকিস্তানের ভবিষ্যত নীতি হতে যাচ্ছে- ‘সহযোগিতার বিনিময়ে সহযোগিতা’ এবং সমতার ভিত্তিতে সম্পর্ক টিকিয়ে রাখা। সূত্র জানিয়েছে, পর্যায়ক্রমে এই নীতি গ্রহণ করা হবে।

পাকিস্তান সম্প্রতি এই সিদ্ধান্ত নিয়েছে যে, জাতীয় নিরাপত্তার আলোকে সব সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের ইসলামাবাদ সফরের সময় পাকিস্তান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থের বিরুদ্ধে মার্কিন সরকারের কোনো নির্দেশনা মেনে নেবে না পাকিস্তান।

ট্রাম্প প্রশাসন যেসব চাপ সৃষ্টি করেছে তার একটিও মানবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ইসলাবামাদ।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে সূত্র মতে, পাকিস্তান এ সিদ্ধান্তও নিয়েছে যে, বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প উৎসের সন্ধান করবে তারা। পাশাপাশি চীন ও রাশিয়াসহ অন্য কয়েকটি দেশের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যসহ অন্যান্য সম্পর্ক বাড়ানোর কৌশল নেবে। সূত্র বলছে, জেরুজালেম ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে আমরিকার বিরুদ্ধে পাকিস্তান ভোট দেয়ায় ব্যাপক চাপের মুখে পড়েছে ডোনাল্ড প্রশাসন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা