,

‘শুধু চেহারা দেখালে আর ছবি তুললে চলবে না’

news-image

নিউজ ডেস্ক : কেবল ছবি তুলে আন্দোলনে থাকার জানান দেয়ার প্রবণতা ছাড়তে ছাত্রদলের নেতা-কর্মীদের সতর্ক করে দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে অন্যান্য অনেক বিষয়ের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের সতর্ক করে দিয়ে তিনি বলেন, শুধু চেহারা দেখালে আর ছবি তুললে চলবে না। ১০-১২ জন লোক দাঁড়িয়ে ছবি উঠিয়ে বলা যাবে না আমরা আন্দোলনে ছিলাম। আমরাও বিকল্প ব্যবস্থা গ্রহণ করে রেখেছি, তোমরা কে কী করছ, সেটা মনিটংরিং হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষির্কীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে অনুষ্ঠানে যোগ দিতে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট চত্বর পৌঁছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার বিকাল পৌনে পাঁচটার দিকে তিনি সেখানে পৌঁছান।

ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি চেয়ারপারসন বলেন, ঐক্য, ইমান, শৃংখলা ঠিক রাখলে সব কিছু জয় করা সম্ভব। শুধু স্লোগান দিলে হবে না। স্লোগানের ধারা পরিবর্তন করতে হবে। সময়ের প্রেক্ষাপট অনুযায়ী পরিবর্তন করতে হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের বিএনপি ঘোষিত ভিশন টোয়েন্টি থার্টি পড়ারও তাগিদ দিয়ে তিনি বলেন, প্রত্যেককে ভিশন ২০৩০ পড়তে হবে। বিএনপির আগামী দিনের পরিকল্পনা জানতে হবে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১