,

মুসলিমবিরোধী টুইট : তদন্তের মুখে জার্মান এমপি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমবিরোধী টুইটবার্তা দিয়ে পুলিশি তদন্তের মুখে পড়েছেন জার্মান রাজনৈতিক দল এএফডির সংসদ সদস্য বিট্রেক্স ভন স্টোর্চ।

মুসলিমবিরোধী টুইটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমেও তোপের মুখে এ নারী এমপি। খবর বিবিসির।

এ ঘটনায় ওই এমপির টুইটার ও ফেসবুক অ্যাকাউন্টও সাময়িকভাবে বন্ধ করা হয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়ে অন্যান্য ভাষার সঙ্গে মিলিয়ে আরবিতেও শুভেচ্ছা জানায় জার্মানির কোলন শহরের পুলিশ।

এ ঘটনার সমালোচনা করে মুসলিমদের জড়িয়ে বাজে আক্রমণ করে টুইট করেন এএফডির ডেপুটি লিডার স্টোর্চ।

তিনি অভিযোগ করেন, কোলন পুলিশের এমন শুভেচ্ছাবার্তা বর্বর ও ধর্ষক মুসলিমদের উৎসাহ করবে।

পুলিশ কর্তৃপক্ষ এ ঘটনায় এমপি স্টোর্চের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনে।

এ ঘটনায় টুইটার কর্তৃপক্ষ স্টোর্চের অ্যাকাউন্ট ১২ ঘণ্টার জন্য বন্ধ করে দেয়।

পরে তিনি বার্তাটি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। পরে ফেসবুকও তার অ্যাকাউন্ট ব্লক করে দেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমের কর্তৃপক্ষ বলছে, ওই এমপি তাদের সাইটের রুল ভেঙেছে।

এদিকে কোলন শহরের পুলিশ বলছে, এমপি স্টোর্চ অপরাধ করেছেন। তবে তার অবস্থানের কারণে আইনি প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে এগোনো হচ্ছে।

এএফডির এমপি এমন সময় এ লজ্জাজনক ঘটনার জন্ম দিলেন যখন মাসখানেক আগে দেশটিতে হিংসা ছড়ানো মন্তব্য এবং ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর বিরুদ্ধে আইন প্রণয়ন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে