সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

৫ জানুয়ারি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা

news-image

নিজস্ব প্রতিবেদক : ৫ জানুয়ারির নির্বাচনের চতুর্থ বর্ষপূর্তির দিন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আবার উত্তেজনা তৈরি হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এদিন আলাদা কর্মসূচি ঘোষণা করেছে। তবে বিএনপি এদিন রাজধানীতে সমাবেশ করার অনুমতি এখনো পায়নি। তবে দলটি বলছে, বিএনপি সমাবেশের সব প্রস্তুতি নিচ্ছে।

এ উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি চেয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাছে। তবে ডিএমপি সূত্র জানায়, এরই মধ্যে বাংলাদেশ ইউনাইটেড ইসলামিক পার্টি নামের একটি দলকে ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ফলে শেষ পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের অনুমতি পাওয়ার সম্ভাবনা কম।

এ বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সাংবাদিকদের বলেন, ‘পত্রিকায় এসেছে, একটা অপরিচিত নাম-গোত্রহীন ইসলামি পার্টিকে সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে জঙ্গিবাদের বিরুদ্ধে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয়, এই সরকার আসলে গণতন্ত্রকে হত্যা করেছে। ভবিষ্যতে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার সব উদ্যোগকে বাধা দিচ্ছে।’

৫ জানুয়ারির নির্বাচন বর্জনের পর থেকে দিনটিকে বিএনপি ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে। অন্যদিকে আওয়ামী লীগ দিনটিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে পালন করে।

গতকাল সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ৫ জানুয়ারির কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ৫ জানুয়ারি শুক্রবার বিএনপি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ এবং দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে কালো পতাকা মিছিল করবে।

রুহুল কবির বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি চেয়ে গত শনিবার বিএনপি পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে। গতকাল পর্যন্ত এ বিষয়ে বিএনপিকে কিছু জানানো হয়নি। তবে বিএনপি সমাবেশের সব প্রস্তুতি রাখছে।

গত বছরও বিএনপি ঢাকায় ৫ জানুয়ারির সমাবেশ করতে পারেনি। দলটি গত বছরের ৭ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে না হলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি চেয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাদের কোথাও অনুমতি দেওয়া হয়নি।

অন্যদিকে ৫ জানুয়ারি সামনে রেখে গত রোববার নিজেদের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ। ওইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর গুলশানে এবং মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বিজয় শোভাযাত্রা ও সমাবেশ করা হবে। সারা দেশে জেলা, মহানগর, উপজেলা পর্যায়েও একই কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা