,

ভারত-পাকিস্তান নিরাপত্তা উপেদেষ্টাদের ব্যাংককে গোপন বৈঠক!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কথিত ভারতীয় গুপ্তচর কুলভূষণ জাদবের স্ত্রী ও মায়ের সঙ্গে পাকিস্তানি কর্তৃপক্ষের ‘অশোভন আচরণ’ নিয়ে ভারতীয় মিডিয়া সরগরম ছিল গত কয়েকদিন। ভারতীয় পার্লামেন্টকেও উত্তপ্ত করে তুলেছিল এ ঘটনা।

মোট কথা, সর্বদা তিক্ততায় আবদ্ধ ভারত-পাকিস্তানের সম্পর্ককে আরো ভারসাম্যহীন করে তুলেছিল তা।

তবে অমন ঝঞ্ঝা-বিক্ষুব্ধ সময়েও উভয় দেশের নিরাপত্তা উপদেষ্টারা (ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স, এনএসএ) গোপন বৈঠকে বসেছিলেন ব্যাংককে। রবিবার ডন.কম প্রকাশিত খবরে বলা হয়েছে এটা সম্ভবত গত ২৬ ডিসেম্বর ঘটেছে। ওই মিটিংয়ের উদ্দেশ্য ছিল দুই দেশের মধ্যে তার চেয়েও বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি বা গুরুতর পরিস্থিতি ঠেকানো।

ইন্ডিয়ান এক্সপ্রেসের বরাতে ডন জানায়, চির বৈরী দুই দেশের নিরাপত্তা উপদেষ্টাদের ওই বৈঠকে পাকিস্তানের পক্ষে নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত লে. জেনারেল নাসির খান জানজুয়া এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন অজিত দোভাল। মিটিংয়ের জন্য নিরপেক্ষ স্থান হিসেবে বেছে নেওয়া হয় থাই রাজধানী ব্যাংকককে।

তবে ইন্ডিয়ান এক্সপ্রেস দাবি করেছে ওই বৈঠক কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর ইসলামাবাদ যাওয়া ও পরবর্তী ঘটনার সঙ্গে সম্পর্কিত ছিল না। ২৬ ডিসেম্বরের ওই মিটিংয়ের দিনতারিখ ঠিক নির্ধারিত হয়েছিল মাসের শুরুতেই। পত্রিকার মতে, বৈঠকের পটভূমি তৈরি হয়েছিল গত ১৮ ডিসেম্বর জেনারেল জানজুয়ার করা এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জাতীয় নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে জানজুয়া বলেছিলেন, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা এক ভঙ্গুর ভারসাম্যের ওপর স্থাপিত, তাই এতদঞ্চলে পরমাণু যুদ্ধের ঝুঁকি উড়িয়ে দেওয়া যায় না।

এদিকে, ডনের রিপোর্টে পাকিস্তানি নিরাপত্তা সূত্রের বরাতে বলা হয়েছে, ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় ২৭ ডিসেম্বর। সূত্র মতে, ওই বৈঠকের পটভূমি ইতিবাচকতা তৈরি করে যার ফলে যাদবের সঙ্গে তার মা ও স্ত্রীর দেখা করার পরিবেশ তৈরি হয়।

ডন আরও জানায়, উভয় পক্ষই মিটিংয়ের কথা গোপন রাখার ব্যাপারে একমত হয়। কিন্তু পরে ভারতীয় পত্রপত্রিকায় যখন মিটিংয়ের বিষয়ে চর্চা শুরু হয় তখন পাকিস্তানি পক্ষও মুখ খুলতে শুরু করে।

আফগান গোয়েন্দা সংস্থার সহায়তায় পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে ভারত- এই অভিযোগ ইসলামাবাদের। অপরদিকে, দিল্লির অভিযোগ কাশ্মিরের জঙ্গিদের মাধ্যমে ভারতে সন্ত্রাসে পৃষ্ঠপোষকতা দিচ্ছে পাকিস্তান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে