সিডনিতে বিমান দুর্ঘটনায় পাঁচ ব্রিটিশসহ নিহত ৬
অস্ট্রেলিয়ার কোওয়ান শহরতলীর কাছে হকেসবারি নদীতে একটি সি-প্লেন বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় সিডনি শহর থেকে ৩০ মাইল দূরে এই দুর্ঘটনাটি ঘটেছে।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে পাঁচজনই ব্রিটিশ নাগরিক। এদের মধ্যে ১১ বছর বয়সী এক শিশুও রয়েছে। দুর্ঘটনায় বিমানের পাইলটও নিহত হয়েছেন। তিনি অস্ট্রেলিয়ার নাগরিক।
কোওয়ান শহরতলীর কাছে হকেসবারি নদীতে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা কবলিত বিমানটি সিডনি সিপ্লেনের। তবে কি কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তা এখনও জানা যায়নি।
স্থানীয় সময় রোববার দুর্ঘটনার পর নদী থেকে কিছু ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিমান বিধ্বস্তের ঘটনায় শোক প্রকাশ করেছে সিডনি সিপ্লেন।











