রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সীমান্তে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বসাচ্ছে ভারত

news-image

বিশ্বের ক্ষমতাধর দেশগুলোর সামরিক শক্তির সাথে তাল মিলিয়ে চলছে নিজেদের আরও শক্তিশালী করে গড়ে তুলছে ভারত। আর তারই জের ধরে এবার রাশিয়া খুব শিগগিরই ভারতকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ সরবরাহ করবে। সম্প্রতি ভারত সফরে এসে এমনটাই জানিয়েছেন রুশ উপ প্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। জানা গেছে, এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হবে।

এর আগে নয়াদিল্লিতে রাশিয়ার উপর-প্রধানমন্ত্রী বলেছিলেন, ভারত সকল ক্ষেত্রে বিশেষ করে সামরিক ক্ষেত্রে রাশিয়ার আরও ঘনিষ্ঠ সহযোগিতা চায়। ২০১৬ সালের অক্টোবর মাসে রাশিয়া ভারতকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহ করতে সম্মত হয়। আর সেই মতো মনে করা হচ্ছে শিগগিরই ভারতের হাতে এস-৪০০ চলে আসবে বলে দাবি তার।

জানা গেছে, শত্রুর সম্ভাব্য ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে এই প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে। ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ব্যবস্থা থেকে একই সময়ে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যাবে। যেকোনো ট্যাকটিক্যাল বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আকাশে দুই থেকে ২৭ কিলোমিটার উচ্চতায় ধ্বংস করে ফেলতে পারবে এস-৪০০ ব্যবস্থা।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা