রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পরমাণু অস্ত্রের বোতাম আমার টেবিলে: কিম জং উন

news-image

উত্তর কেরিয়ার নেতা কিম জং উন বলেছেন, তার দেশে এমন পরমাণু সক্ষমতা অর্জন করেছে যার ফলে আমেরিকার মূল ভূখণ্ডের পুরোটাতে এখন পিয়ংইয়ংয়ের পরমাণু অস্ত্র আঘাত হানতে পারে। তিনি আরো জানিয়েছেন, পরমাণু অস্ত্র ছোঁড়ার বোতাম এখন তার টেবিলে।

খ্রিস্টিয় নতুন বছর উপলক্ষে টেলিভিশনে দেয়া এক ভাষণে কিম জং উন বলেন, “উত্তর কোরিয়ার হাতে থাকা এসব অস্ত্র শুধুমাত্র ব্যবহার করা হবে আমাদের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়লে।”

তিনি বলেন, “পুরো আমেরিকা আমাদের পরমাণু অস্ত্রের আওতায় রয়েছে এবং পরমাণু অস্ত্রের বোতাম সবসময় আমার টেবিলে থাকে। এটা বাস্তবতা, এটা কোনো হুমকি নয়।” তিনি আরো বলেন, “সামরিক অভিযানের জন্য এই বছরে পরমাণু অস্ত্র গণভাবে উৎপাদনের ওপর জোর দেয়া হবে।”

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র

কিম জং উন বিশেষভাবে জোর দিয়ে বলেন, কোরিয় উপদ্বীপের উত্তেজনা কমানো খুবই জরুরি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংলাপের পথ খোলা রয়েছে। তিনি জানান, দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া থেকে প্রতিনিধিদল পাঠানোর বিষয়টি তিনি বিবেচনা করছেন।

কিম জং উন

২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে মার্কিন চাপের মুখে জাতিসংঘের কঠোর নিষেধাজ্ঞা মধ্যে রয়েছে। তবে কোনা চাপের মুখে নতি স্বীকার করে নি দেশটি বরং শত বাধা উপেক্ষা করে নিজের কর্মসূচি অব্যাহত রেখেছে এবং এরইমধ্যে কয়েকবার পরমাণু বোমা ও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। এ নিয়ে আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার তীব্র টানাপড়েন চলছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা