এবার যুদ্ধে নামবে রণসজ্জায় সজ্জিত রোবট

news-image

অনলাইন ডেস্ক : বিশ্বকে অবাক করে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে চীন। এর প্রভাব পড়েছে সামরিক বাহিনীতেও। আর তারই জের ধরে এবার দেশটির হয়ে সীমান্ত প্রহরা কিংবা শক্রুপক্ষের সঙ্গে সম্মুখ লড়াইয়ে থাকবে রোবট। যুদ্ধে ব্যবহারের জন্য এমনই অত্যাধুনিক তিনটি রোবট প্রকাশ্যে আনল চীন।

অত্যাধুনিক এই রোবটগুলো বেইজিংয়ে চলা রোবট সামিটে প্রকাশ্যে আনা হয়েছে। এ ব্যাপারে রোবট প্রস্তুতকারী সংস্থার দাবি, সন্ত্রাসের বিরুদ্ধেই হোক কিংবা শত্রুপক্ষ দমনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই রোবটগুলো।

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যুদ্ধের ফ্রন্ট লাইনে এই রোবটগুলো যথেষ্ট দক্ষতার সঙ্গে রাইফেল এবং গ্রেনেড লঞ্চার পৌঁছে দিতে সক্ষম। এছাড়াও, এ সব রোবট যুদ্ধক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করে কাজ করতে পারবে। এ সব রোবটের একটিকে নজরদারির কাজে নিয়োগ করা যাবে। এটি বিষাক্ত গ্যাস, ক্ষতিকারক রাসায়নিক উপাদান বা বিস্ফোরক শনাক্ত করতে পারবে।

এ ছাড়া, নজরদারি চালিয়ে পাওয়া এ সব তথ্য ফ্রন্ট লাইনের সেনাদেরকেও জানিয়ে দিতে পারবে এই রোবটগুলো। নজরদারি চালানোর সময় কোনো ভুল হলে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাঠানো হবে অর্ডন্যান্স ডিসপোজাল বা ইওডি নামের রোবটকে। ইওডি’র ওজন ১২ কেজি এবং ব্যাকপ্যাক বহন করতে পারে এটি।

এটিকে তৈরি করা হয়েছে কোনো সেনা যখন একক অভিযান বা সোলো মিশনে যাবে তখন তাকে সহায়তার জন্য। পরিস্থিতি যদি বিপদজনক দিকে মোড় নেয়, তাহলে হামলার কাজে ব্যবহৃত রোবট বা অ্যাটাক রোবটটিকে নামানো হবে। হালকা অস্ত্র, রাইফেল এবং গ্রেনেড সজ্জিত এ রোবট বিপজ্জনক পরিস্থিতি সামাল দেবে। দূরবীন দিয়ে এ রোবট পরিস্থিতির ওপর নজর রাখবে এবং দূর থেকে লক্ষ্যবস্তুতে হামলা করতে পারবে।

এই তিন রোবটের দাম পড়বে প্রায় (২,৩৫,৬০০ ডলার) দুই লক্ষ্য ৩৫ হাজার ডলার।

এ জাতীয় আরও খবর

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি

মমতার বড় জয়, বিরোধীদলীয় নেতা ঋতব্রতর নিয়োগ বাতিল

যারা গুজব ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইজিপি

শ্রমিক অসন্তোষে পোশাকের অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, সুবিধা পাচ্ছে ভারত

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার