সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে অলংকার মার্কেটে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : স্বর্ণালংকার মার্কেটে বিদেশি কোনো শ্রমিক রাখবে না সৌদি আরব সরকার। চলতি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশটির শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ নির্দেশ জারি করা হয়। এ নির্দেশনা দেশজুড়ে অলংকার ব্যবসায়ীদের কাছে পাঠানো হয়েছে।

এমনকি নির্দেশনা বাস্তবায়নে অভিযান শুরু করেছে কর্তৃপক্ষ। শ্রম মন্ত্রণালয়ের মুখপাত্র খালিদ আবা আল খালির বরাত দিয়ে সাউদি প্রেস এজেন্সি এ খবর প্রকাশ করেছে।

ইতোমধ্যে সৌদি আরবের ১৩টি প্রশাসনিক অঞ্চলের মধ্যে ৭টিতে সরকারি নির্দেশনা পূর্ণভাবে বাস্তবায়ন হয়েছে। কাসিম, তাবুক, নাজরান, বাহা, আসির, উত্তর সীমান্ত এলাকা ও জাযান- এই সাতটি অঞ্চলে বর্তমানে আর কোনো বিদেশি শ্রমিক নিযুক্ত নেই। বাকিগুলোতেও শিগগিরই প্রবাসীদের বদলে স্থানীয় শ্রমিকদের নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, স্বর্ণ ব্যবহারের ক্ষেত্রে সৌদি আরব বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে একটি। দেশটিতে প্রায় ৬ হাজার স্বর্ণালংকারের দোকানে আনুমানিক ৩৫ হাজার প্রবাসী কাজ করেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা