সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারকে এক লাখ রোহিঙ্গার তালিকা দেয়া হচ্ছে : কাদের

news-image

কক্সবাজার প্রতিনিধি : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘মিয়ানমার কর্তৃপক্ষের কাছে এক লক্ষ রোহিঙ্গার তালিকা আজই হস্তান্তর করা হচ্ছে।’ আজ শুক্রবার দুপুরে কক্সবাজারের উখিয়া কুতুপালং-১ ক্যাম্পে একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আগামী জাতীয় নির্বাচন নিয়ে বিএনপির দিকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ্ সময় তার সঙ্গে সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উখিয়া-টেকনাফের সংসদ সদস্য আব্দুর রহমান বদি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, জেলা আ’লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমানসহ স্থানীয় আ’লীগের নেতারা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণ শেষে কুতুপালং-২ ক্যাম্পে স্থানীয় ছাত্রলীগ আয়োজিত এক মেডিকেল ক্যাম্পেরও উদ্বোধন করেন মন্ত্রী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা