,

বছরের শুরুতে আসছে নতুন নকিয়া

news-image

নকিয়া ব্র্যান্ড নামে স্মার্টফোন তৈরি করা ফিনল্যান্ডের প্রতিষ্ঠান এইচএমডি গ্লোবাল চীনের বাজারে নকিয়া ৭ নামের একটি স্মার্টফোন উন্মুক্ত করেছে। ওই স্মার্টফোন এবার বিশ্বব্যাপী উন্মুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। ২০১৮ সালের শুরুর দিকে এ স্মার্টফোন বাজারে আনা হতে পারে। স্মার্টফোনটির ৪ জিবি ও ৬ জিবি র‍্যামের দুটি সংস্করণ। স্মার্টফোন তৈরিতে ব্যবহার করা হয়েছে বিশেষ অ্যালুমিনিয়াম, যা নকিয়া স্মার্টফোনের মধ্যে একে সবচেয়ে শক্তিশালী করেছে। অ্যান্ড্রয়েড নোগাট সংস্করণের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ওরিও সংস্করণে হালনাগাদ হবে।

৫ দশমিক ২ ইঞ্চি মাপের ফুলএইচডি রেজল্যুশনের স্মার্টফোনটিতে অক্টাকোর কোয়ালকম ৬৩০ প্রসেসর, ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ, মাইক্রোএসডি সমর্থন, পেছনে কার্ল জেইস লেন্সযুক্ত ১৬ মেগাপিক্সেল ক্যামেরা ও সামনে ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে।

নকিয়া ৭ মডেলটিতে রয়েছে বোথি নামের বিশেষ ফিচার। একই সঙ্গে সামনে ও পেছনের দৃশ্য ধারণের উদ্দেশ্য নিয়ে ফোনটির নির্মাতা প্রকৌশলীরা ‘বোথি’ নামের নতুন সুবিধা জুড়ে দিয়েছেন ফোনটিতে। নতুন এই সুবিধার মাধ্যমে ছবি বা ভিডিও ধারণ করার সময় ফোনটির পর্দায় দুটি অংশেরই দৃশ্য দেখাবে।

তিন হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ফোরজি, থ্রিজি, ওয়াই-ফাই, ব্লুটুথ, জিপিএস সুবিধা আছে। চীনের বাজারে নকিয়া ৭–এর দাম ২ হাজার ৪৯৯ ইউয়ান, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় ৩২ হাজারে। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।

এ জাতীয় আরও খবর

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

ছুটির দিনে সকালে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

ডিমের দাম ডজনে কমেছে ১০ টাকা, স্বস্তি ফেরেনি মাছ-মুরগিতে