রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কোনো দর কষাকষির হাতিয়ার নয় : তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দেশ যখন সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি ও খালেদা জিয়া গণতন্ত্র- নির্বাচনের মুখোশ পরে ‘সহায়ক সরকারের ফাঁদ’ পেতে তা বানচাল করতে চায়। মনে রাখতে হবে, নির্বাচন কোনো দর কষাকষির হাতিয়ার নয়।

বুধবার রমনায় ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশন প্রাঙ্গণে জাসদের উদ্যোগে ‘নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা’ শীর্ষক সমাবেশ ও র‌্যালিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইনু বলেন, নির্বাচন ও গণতন্ত্রের মুখোশ পরে নির্বাচন বানচাল করতেই সহায়ক সরকারের প্রস্তাব দিয়েছেন খালেদা জিয়া। সেই সঙ্গে দুর্নীতি-সন্ত্রাসের বিচার থেকে বাঁচতে নির্বাচনকে দর কষাকষির হাতিয়ার বানাতে চান তিনি।

এ অবস্থায় দেশের সামনে চারটি চ্যালেঞ্জ উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্বাচন বানচালের চক্রান্ত মোকাবেলা, যথা সময়ে নির্বাচন অনুষ্ঠান, বিএনপি-খালেদা-জঙ্গি-রাজাকার চক্রকে ক্ষমতার বাইরে রাখা ও উন্নয়নের ধারা এগিয়ে নেয়াই এখনকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

জাসদ সহ-সভাপতি ফজলুর রহমান বাবুলের সভাপতিত্বে দলীয় নেতাদের মধ্যে সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, শওকত রায়হান, নূরুল আখতার, অ্যাডভোকেট হাবিবুর রহমান শওকত প্রমুখ সমাবেশে বক্তব্য রাখেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা