সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে বিমান হামলায় ৫০ হুথি বিদ্রোহী নিহত

news-image

পশ্চিম ইয়েমেনে বিমান হামলা এবং একটি ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সময় ধ্বংস হওয়ার জেরে ৫০জন হুথি বিদ্রোহীর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, আল জারাহি এবং হায়াসে সেনা ঘাঁটির ওপর হামলা চালায় ইয়েমেন সেনারা। এরপরই ৫০জন হুথি যোদ্ধাদের মৃত্যু হয়েছে। এছাড়া রাস ইসা বন্দরের কাছে ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের সময়ই এটি ধ্বংস করে দেওয়া হয়।

অন্যদিকে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে তায়িজ এলাকা হাদিপন্থি সন্ত্রাসবাদী অধ্যুষিত এলাকা। সেই এলাকায় ক্ষেপনাস্ত্রের আঘাতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। একটি ছোঁড়া হয়েছে খালিদ সামরিক ঘাঁটিতে এবং অপরটি মওয়াজ শহরে।

উল্লেখ্য, ইয়েমেন সেনাদের সঙ্গে হুথি বিদ্রোহীদের লড়াইয়ে ৭১জন স্থানীয় বাসিন্দার মৃত্যু হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা যাচ্ছে। আলজাজিরা জানাচ্ছে, সোমবার সকালে একাধিক বিমানহানায় সানা এলাকায় কমপক্ষে ১১জনের মৃত্যু হয়েছে। যাদের মধ্যে তিনজন শিশু এবং দুজন মহিলা রয়েছে বলে জানা যাচ্ছে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা