সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আটক তুর্কিদের মুক্তি দিল ইসরায়েল

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমে আটক তিন তুর্কি নাগরিককে অবশেষে মুক্তি দিল ইসরায়েল। দেশটির আদালত তাদের মুক্তির আদেশ দিলে তাদের মুক্তি দেওয়া হয়।

গত শুক্রবার পূর্ব জেরুজালেমের আল আকসা মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতদের দুজন আবদুল্লাহ কিজলিরমাক ও মেহমেট কারগিলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়, তারা আল আকসা মসজিদ প্রাঙ্গণের বাইরে পুলিশ কর্মকর্তাদের লাঞ্ছিত করেছিলেন। অভিযুক্ত এই দুজন তুরস্কের পাশাপাশি বেলজিয়ামেরও নাগরিক।

আটককৃত তৃতীয় ব্যক্তি অ্যাডাম কোককে ‘জনশৃঙ্খলা ভঙ্গ ও অবৈধ কার্যক্রমে যুক্ত হওয়ার’ অপরাধে অভিযুক্ত করা হয়েছিল।

ইসরায়েল পুলিশের মুখপাত্র মিকি রসেনফেল্ড সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, ওই তিনজন একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয়ার পরিকল্পনা করেছিলেন।

তিন তুর্কি নাগরিককে গ্রেফতারের সময় কোনো বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে থাকা এক ব্যক্তির করা ভিডিওতে দেখা গেছে, আল আকসা মসজিদ কম্পাউন্ডের কাছে একটি দরজায় কিছু লোক দাঁড়িয়ে ছিল, যাদের গায়ে দেওয়া গেঞ্জিতে তুরস্কের পতাকাখচিত ছিল।

ডেইলি সাবাহর প্রতিবেদনে জানানো হয়, সেই গেঞ্জিগুলো পরে থাকার কারণে ইসরায়েলি সৈন্যরা তাদের সেখানে ঢুকতে দিচ্ছিল না, যা থেকে পুলিশের সাথে তাদের বাক-বিতণ্ডা হয়। এরপর তাদেরকে গ্রেফতার করা হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা