সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাবুলে গোয়েন্দা কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলা, নিহত ১০

news-image

আফগানিস্তানের রাজধানী কাবুলে গোয়েন্দা সংস্থার প্রধান কার্যালয়ের কাছে আত্মঘাতী হামলায় ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।

আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে।

এদিকে, ইসলামিক জঙ্গিগোষ্ঠী তথাকথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করেছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে গোয়েন্দা সংস্থার কর্মীরা যখন কাজে যোগ দেওয়ার জন্য যাচ্ছিলেন, ঠিক সে সময় এই আত্মঘাতী হামলা চালানো হয়। হতাহতদের মধ্যে এক নারীও রয়েছেন। হামলার সময় গাড়ি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিলেন তিনি।

কাবুল হাসপাতালের পরিচালক জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে এ ধরনের বিস্ফোরণের ঘটনা বেড়েই চলেছে। গত সপ্তাহেই গোয়েন্দা সংস্থার অধীন একটি প্রশিক্ষণ সেন্টারকে টার্গেট করেছিল আইএস।

এর আগে গত অক্টোবরে শিয়া মুসলিমদের একটি মসজিদে বিস্ফোরণে অন্তত ৩৯ জন মানুষ নিহত হন। ২০১৫ সাল থেকেই আফগানিস্তানে সক্রিয় হয়ে ওঠে এই জিহাদি গোষ্ঠী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা