সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাস দুর্ঘটনায় ফিলিপাইনে ২০ তীর্থযাত্রী নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনের উত্তরাঞ্চলে ক্রিসমাস ডে’র অনুষ্ঠানে যাওয়ার সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২০ তীর্থযাত্রী নিহত হয়েছে।

আজ সোমবার সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ম্যানিলার প্রায় ২শ’ কিলোমিটার উত্তরের আগু শহরে একটি বড় বাসের সাথে ছোট বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানির এ ঘটনা ঘটে। দুর্ঘটনায় ছোট বাসের অপর নয় যাত্রী আহত হয়েছে। বড় বাসটিতে ১৫ জন যাত্রী ছিলো।

শহরের কাছের একটি বিখ্যাত ক্যাথলিক চার্চের কথা উল্লেখ করে পুলিশ কর্মকর্তা ভানাসা আবুবো জানান, তারা মানাওয়াগে পান উৎসবে যোগ দেওয়ার চেষ্টা করছিল।

উল্লেখ্য, শত শত বছরের পুরনো আওয়ার লেডি অব মানাওয়াগ চার্চ প্রধানত ক্যাথলিক ভক্তদের কাছে একটি জনপ্রিয় তীর্থ স্থান।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা