সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি আন্দোলন করতে ব্যর্থ : সেতুমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আসলে বিএনপি আন্দোলন করতে ব্যর্থ, এখন ছোটখাটো ভায়োলেন্সের ঘটনা দেখিয়ে তারা বাংলাদেশে আছে, একশনে আছে। এটা কর্মীদেরকে বোঝাতে চায়।

এটা হচ্ছে মূল কথা।
আজ রবিবার দুপুরে কুমিল্লার পদুয়াবাজার বিশ্বরোড রেলওয়ে ওভারপাস পরিদর্শনে এসে ওবায়দুল কাদের সাংবাদিকদের এসব কথা বলেন।

এ সময় সেতুমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে বলেন, তিনি যখনই আদালতে যান তখনই তার লোকেরা মারামারিতে লিপ্ত হয়। পুলিশকে তারা উসকানি দেয়, রাস্তা দখল করে তারা পুলিশের প্রতি ইটপাটকেল ছোড়ে। পুলিশ তখন কী করবে? পুলিশকে বাধ্য হয়ে একশনে যেতে হয়।

তিনি আরো বলেন, বাংলাদেশে আগাম নির্বাচনের কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ ক্ষমতায় এসে এমন কোনো খারাপ কাজ করেনি, যে ইস্যু দেখিয়ে বিএনপি আন্দোলন করবে। ক্ষমতা কি মামার বাড়ির আবদার নাকি, যে মানুষের কাছে চাইলে দিয়ে দিবে। এখন আর মিথ্যাচারের ভাঙা ঢোল বাজিয়ে কোনো লাভ নেই।

এ সময় উপস্থিত ছিলেন, সওজ কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহাব উদ্দিন খান, সওজ চট্টগ্রাম অঞ্চলের অতিরিক্ত পরিচালক অরুণ আলো চাকমা ও সওজ নির্বাহী প্রকৌশলী তোফাজ্জল হায়দার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা