ফিলিপাইনে শপিংমলে আগুন, নিহত ৩৭ (ভিডিও)

news-image

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের দাভাও নগরীর একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় শনিবার (২৩ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

শনিবার সকালে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে দাভাও শহরের ওই শপিংমলের তৃতীয় তলায় আগুন লাগে। আগুন দ্রুত ওপরের তলায় ছড়িয়ে পড়ে। এ সময় ওই ফ্লোরে একটি কলসেন্টারের কর্মীরা আটকা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কয়েক ঘণ্টা ধরে আগুন নেভানোর চেষ্টা করার পর নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, আটকা পড়া সব মানুষের বাঁচার কোনো সম্ভাবনা ছিল না।

ভয়াবহ এ দুর্ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ জানা যায়নি।

 

সূত্র: ডিবিসি নিউজ টিভি, বিবিসি

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির