সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেরুজালেম প্রশ্নে ট্রাম্পের সিদ্ধান্তে মাত্র ৩৬% আমেরিকানের সমর্থন

news-image

সিএনএন’এর এক জরিপ বলছে, যুক্তরাষ্ট্রের অর্ধেক নাগরিকেরও কম জেরুজালেমকে ইসরায়েলের রাজধানি হিসেবে সমর্থন করে। মাত্র ৩৬ ভাগ আমেরিকান নাগরিক সিএনএন’এর এ জরিপে প্রেসিডেন্ট ট্রাম্পের ওই ঘোষণাকে সমর্থন দেওয়ার কথা জানান। এরচেয়েও কম সংখ্যক আমেরিকান নাগরিক তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার বিষয়টিতে মত দিয়েছেন।

৪৪ ভাগ আমেরিকান বলছেন, ট্রাম্পের উচিত অবিলম্বে এ সিদ্ধান্ত থেকে সরে আসা। ৪৫ ভাগ এ সিদ্ধান্ত সমর্থন করেননি। রিপাবলিকানদের মধ্যে ৭৯ ভাগ ট্রাম্পের জেরুজালেম সিদ্ধান্ত মেনে নিলেও দুই তৃতীয়াংশ মনে করেন তেল আবিব থেকে যুক্তরাষ্ট্রের রাজধানী জেরুজালেমে যেতে পারে। তবে বিপক্ষ দল ডেমোক্রেটদের ৭১ ভাগই ট্রাম্পের উভয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন।

জরিপে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে দ্বন্দ্বে যুক্তরাষ্ট্রের অবতীর্ণ হওয়া ঠিক নয় বলে মত দিয়েছে দুই তৃতীয়াংশ উত্তর দাতা। তবে পক্ষ নিলে ইসরায়েলের পাশে দাঁড়ানোর পক্ষাপাতি ২৪ ভাগ এবং মাত্র ২ ভাগ আমেরিকান রয়েছেন ফিলিস্তিনের পক্ষে। রিপাবলিকানদের মধ্যে ৪৮ভাগই মনে করেন যুক্তরাষ্ট্রের অবস্থান ইসরায়েলের পক্ষেই থাকা উচিত এবং ডেমোক্রেটদের মধ্যে এ হার ১২ ভাগ মাত্র। তবে ৭৮ ভাগ ডেমোক্রেট ও ৭০ ভাগ স্বাধীনচেতা মার্কিন নাগরিক মনে করেন ইসরায়েল-ফিরিস্তিন দ্বন্দ্বে আমেরিকানদের উচিত নিরপেক্ষ থাকা। ৪৪ ভাগ রিপাবলিকানেরও মত কোনো পক্ষে অবস্থান না নেওয়ার।

মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ভবিষ্যত নিয়ে ৫৬ ভাগ হতাশ, এরা মনে করেন ইসরায়েল ও ফিলিস্তিনিরা কখনো আলোচনার মধ্যে দিয়ে শান্তিতে বসবাস করতে পারবে। কিন্তু ৩৯ ভাগ উত্তরদাতা মনে করেন এটি সম্ভব। সিএনএন এ জরিপ পরিচালনা করে গত ১৪ থেকে ১৭ ডিসেম্বর সময়ে।

 

আমাদের সময়.কম

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা