,

সৌদি আরবে পাঁচ সপ্তাহে ২ লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার

news-image

সৌদি আরবে বাসিন্দা ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে চলমান অভিযানে গত পাঁচ সপ্তাহে সর্বমোট দুই লাখ ৫৩ হাজার ৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে । তাদের মধ্যে ৫৪ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। ফেরত পাঠানোর অপেক্ষায় রাখা হয়েছে আরও ৪১ হাজার প্রবাসীকে।

গত ১৫ নভেম্বর থেকে ওই অভিযান শুরু হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত এক লাখ ৩৬ হাজার নয়শ ৯৭ জনকে গ্রেফতার করা হয় বাসিন্দা সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে। এছাড়া ৮৩ হাজার একশ ৫১ জনকে গ্রেফতার করা হয় শ্রম আইন লঙ্ঘনের দায়ে এবং সীমান্ত সংক্রান্ত আইন অমান্য করার অভিযোগে আরও ৩২ হাজার নয়শ ৩৮ জনকে গ্রেফতার করা হয়।

শুক্রবার সৌদি প্রেস অ্যাজেন্সির খবরে এসব তথ্য প্রকাশ করা হয়েছে। অভিযানে অংশ নেয়া সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনটি প্রকাশ করেছে গণমাধ্যমটি।

তিন হাজার একশ ৫৬ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টা করতে গিয়ে গ্রেফতার হয়। তাদের মধ্যে ৭৬ শতাংশ ইয়েমেনের নাগরিক।

এখন পর্যন্ত ৫৪ হাজার ৯২ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। আরও ৪১ হাজার তিনশ ২৬ জনকে দেশে ফেরত পাঠানো হবে। বর্তমানে বিমানের টিকটের জন্য অপেক্ষা করছেন তারা।

সূত্র : সৌদি গেজেট

এ জাতীয় আরও খবর

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে

কয়েক দোকান ঘুরেও মিলছে না সয়াবিন তেল

পাত্তাই পেল না শ্রীলঙ্কা, বড় জয়ে সিরিজ নিশ্চিত করল ইংল্যান্ড

নিয়ন্ত্রণ হারিয়ে মাহিন্দ্রা ও সিএনজিকে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, নিহত ২

ডিবি হেফাজতে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি