,

ফিলিপাইনে বন্যা-ভূমিধসে নিহত ৯০

news-image

ফিলিপাইনে মৌসুমি ঝড়ে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৯০ জন নিহত হয়েছে এবং বেশ কিছু মানুষ নিখোঁজ রয়েছেন। দেশটির পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার এ তথ্য জানিয়েছে।

পুলিশ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বলছে, দেশটির দক্ষিণের দ্বীপ মিন্দানাওয়ে হতাহতের ঘটনাটি ঘটেছে।

রায়ান কাবুস নামের একজন কর্মকর্তা জানান, ভারী বৃষ্টিপাতের পর ভূমিধসে কৃষিনির্ভর একটি গ্রাম তলিয়ে যাওয়ার বিষয়টি খুঁজে দেখে তা নিশ্চিত করার চেষ্টা চলছে।

ইতোমধ্যে জরুরি কাজে নিয়োজিত কর্মী এবং সেনারা দুর্ঘটনা কবলিত এলাকায় ছুটে গেছেন। তবে বিদ্যুৎ সংযোগ ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে সেখানে যাওয়া কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না।

পুলিশ বলছে, নদীর পানি বেড়ে গিয়ে বেশিরভাগ বাড়িঘর ভেসে গেছে। সেখানকার গ্রাম আর নেই বললেই চলে। মাটির নিচে চাপা পড়া মরদেহ উদ্ধারের চেষ্টা করছে পুলিশ, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকরা।

সূত্র : টেলিগ্রাফ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে