সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নির্বাচন নিয়ে ফখরুল-রিজভীর বক্তব্যে খালেদা-তারেক দ্বন্দ্ব’

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশনের নির্বাচন নিয়ে বিএনপির মহাসচিব ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের ভিন্ন সুরে বক্তব্যকে খালেদা জিয়া ও তারেক রহমানের দ্বন্দ্বের প্রকাশ হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার সন্ধ্যায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের অডিটরিয়ামের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই প্রতিক্রিয়া জানান।

গত বৃহস্পতিবার রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সদ্য সাবেক মেয়র সরফুদ্দীন আহম্মেদ ঝন্টুকে প্রায় দ্বিগুণ ভোটে পরাজিত করে জিতেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি পেয়েছেন এক লাখ ৬০ হাজার ভোট পেয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী কাওছার জামান বাবলা পান ৩৫ হাজার ১৩৫ ভোট। এই নির্বাচনের মূল্যায়ন নিয়ে আজ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুই রকম প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

মির্জা ফখরুল বলেছেন, তাদের প্রার্থীকে প্রচার চালাতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছে- এসব ঠিক। তারপরও সার্বিকভাবে শান্তিপূর্ণ যে ভোট হয়েছে, তার ফল মেনে নেওয়া উচিত। অন্যদিকে ক্ষমতাসীনদের দিকে ইংগিত করে রিজভী বলেন, রংপুরের নির্বাচনে সূক্ষ্ম কারচুপি হয়েছে।

ওবায়দুল কাদের বলেন, “এটা ফখরুল সাহেব ও রিজভীকে জিজ্ঞেস করেন। .. আসলে বাজারে গুঞ্জন আছে- তাদের মধ্যে একজন তারেকের লোক, আরেকজন বেগম জিয়ার লোক।”

তিনি আরো বলেন, “তাহলে কি তাদের দুজনের মধ্যে কোনো পার্থক্য আছে মূল্যায়নের? তা না হলে রিজভী এক কথা, ফখরুল এক (আরেক) কথা বলবে কেন? এক দলের দুই কথা কি করে হয়!”

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা