বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১০ বছরে ৭৫০ জন গুম : টুইটে খালেদা জিয়া

news-image

অনলাইন ডেস্ক : দেশে গত ১০ বছরে ৭৫০ জনকে সরকারি বাহিনী গুম বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে দেয়া এক টুইট বার্তায় এ দাবি করেন তিনি।

টুইটে খালেদা জিয়া বলেন, ‘২০১৩ সালের ডিসেম্বরে ১৯ জন বিএনপি কর্মীকে গুম করা হয়েছে, আজও তারা ফেরেননি। গত ১০ বছরে কমপক্ষে ৭৫০ জন গণতন্ত্রকামী কর্মীকে গুম করেছে সরকারি বাহিনী। গুমের শিকার মানুষের সন্তান, পিতা-মাতা, স্ত্রীর কান্নার রোল থামছে না। এর অবসান চাই।’

টুইটে বিএনপি চেয়ারপারসন নিখোঁজ ১৯ জনের ছবিও প্রকাশ করেন।