সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পকে এরদোগান : ডলার দিয়ে তুরস্ককে কেনা যাবে না

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম ইস্যুতে জাতিসংঘে ভোট দেওয়া নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান।

তিনি বলেছেন, ‘জনাব ট্রাম্প, তুরস্কের গণতান্ত্রিক ইচ্ছে আপনি ডলার দিয়ে কিনতে পারবেন না।’ বৃহস্পতিবার তুরস্কের প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। খবর আনাদলু এজেন্সির।

বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি বৈঠকে জেরুজালেম ইস্যুতে ভোটের বিষয়টি সামনে রেখে ট্রাম্প হুমকি দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ ভোট দিলে তাদের দেখে নেওয়ার হুমকি দেন তিনি। একই সঙ্গে যেসব দেশ বিরুদ্ধে ভোট দেবে তাদেরকে সহযোগিতা দেওয়া বন্ধ করা হবে বলে হুঁশিয়ারি দেন। ট্রাম্পের এই হুমকির প্রতিক্রিয়ায় এরদোগান এই মন্তব্য করেছেন।

বৃহস্পতিবারের জরুরি বৈঠকে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্র জেরুজালেম ইস্যুতে একটি প্রস্তাবে ভোট দেবে।

এরদোগান বলেন, যুক্তরাষ্ট্রকে অন্য দেশগুলো কী বলে ডাকে? গণতন্ত্রের সূকিতাকাগার। গণতন্ত্রের সূতিকাগার এখন ডলার দিয়ে মানুষের ইচ্ছে কিনতে চাচ্ছে।

গণতন্ত্রের লড়াইয়ে নিজেদের ইচ্ছে বিক্রি না করার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানান এরদোগান।

এর আগে জেরুজালেম ইস্যুতে প্রস্তাব পাসের জন্য জাতিসংঘের সাধারণ পরিষদে অনুষ্ঠিত হতে যাওয়া ভোটাভুটির ওপর নজর রাখা হচ্ছে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি সাধারণ পরিষদের বেশ কয়েকটি সদস্য দেশের কাছে ইমেইল করে সতর্ক করছেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা