সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গণতন্ত্রের বিজয় রসিক নির্বাচন : ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি কর্পোরেশন (রসিক) নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনে আমাদের পলিটিক্যাল ডিফেট হয়েছে, পলিটিকাল ভিক্টরি হয়েছে। অর্থাৎ আমাদের নির্বাচনী পরাজয় হয়েছে কিন্তু রাজনৈতিক বিজয় হয়েছে। সবচেয়ে বড় কথা, এই অবাধ, সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে ইসি স্বাধীনভাবে কর্তৃত্ব ভূমিকা পালন করে শান্তিপূর্ণ নির্বাচনের রেকর্ড রেখে যাচ্ছে। আমি বলবো, এটা গণতন্ত্রের বিজয়। আমরা এই নির্বাচনকে গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছি। এই নির্বাচনের রেজাল্ট আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপির জন্য একটা ম্যাসেজ।

রসিক নির্বাচনে পরাজয় হওয়া আওয়ামী লীগের জনপ্রিয়তা কমছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সব নির্বাচনে কি জিততে হবে। আমরা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন দিয়ে শুরু করেছিলাম মনে আছে। আর মনে রাখতে হবে তিনি (ঝন্টু) কিন্তু গত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন। এবার আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। আমরা তো কুমিল্লায়ও হেরে গেছি এবং পরাজয় মেনে নিয়েছি। তাই এটাকেও আমরা রাজনৈতিকভাবে দেখছি, গণতন্ত্রের বিজয় হিসেবে দেখছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, খালিদ মাহমুদ চৌধুরী, একেএম এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, দেলোয়ার হোসেন, বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য এস এম কামাল হোসেন, আমিরুল আলম মিলন, এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ।

এর আগে দুপুরে রংপুর সিটি নির্বাচনে ভরাডুবি খবরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে বিএনপি অপপ্রচার করছে বলে অভিযোগ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

ওই সময় আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, এবিএম রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা