,

জাপান থেকে যাত্রী ছাড়াই জাহাজ ভেসে পৌঁছাল যুক্তরাষ্ট্রে

news-image

অনলাইন ডেস্ক : প্রায় ছয় বছর আগে প্রচণ্ড সুনামিতে লণ্ডভণ্ড হয়ে যায় জাপানের উপকূল। সে সময় সুনামিতে জাপানের বহুকিছু সাগরে ভেসে যায়।

এমনকি আস্ত জাহাজও ভেসে যায় সাগরে।
২০১১ সালে জাপানে সুনামিতে প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ভেসে যায় একটি মাছধরা জাহাজ। সম্প্রতি সাগরে ভাসতে ভাসতে জাহাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের ওরিগন রাজ্যে গিয়ে উপকূলে ভেড়ে।

বর্তমানে জাহাজটি দেখতে যেমন ভূতুড়ে চেহারা নিয়েছে তেমন এর গায়ে বাসা বানিয়েছে একধরনের গুগলি শামুক। এটি অবশ্য সামুদ্রিক খাবার হিসেবে অত্যন্ত জনপ্রিয়।

বিশেষজ্ঞরা বলছেন, জাহাজটি ওরিগন রাজ্যে ভেসে আসার আগে সম্ভবত হাওয়াই রাজ্যে আটকেছিল। তার কিছু প্রমাণ জাহাজটিতে দেখতে পেয়েছেন তারা।

ন্যাশনাল ওসেনোগ্রাফি সেন্টার, সাউদাম্পটনের বিশেষজ্ঞরা বলছেন, এভাবে শুধু এ জাহাজটি নয়, আরও বহু আবর্জনা সাগরে ভেসে বহু দূর দূরান্তে চলে যায়। মহাসাগরে এ ধরনের অসংখ্য বস্তুকে ভাসতে দেখা যায়। সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে