,

এবার জেরুজালেম ঘোষণা বাতিলে সাধারণ পরিষদে বৈঠক

news-image

যুক্তরাষ্ট্রের ভিটোর কারণে নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রস্তাব ভেস্তে যাওয়ার পর এবার বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ সাধারণ পরিষদ। আরব ও মুসলিম দেশগুলোর অনুরোধে বৃহস্পতিবার বিরল এ অধিবেশন বসছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘জেরুজালেকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতির’ ঘোষণা বাতিলের প্রস্তাব এখন এ পরিষদে তোলা হবে।

জাতিসংঘে ফিলিস্তিনের দূত রিয়াদ মনসুর বলেছেন, সাধারণ পরিষদ ট্রাম্পের ঘোষণা প্রত্যাহারের আহ্বান জানিয়ে পেশ করা খসড়া প্রস্তাবনা নিয়ে ভোটাভুটি করবে।

১৫ সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্র গত সোমবার এ প্রস্তাবেই ভিটো দিয়েছিল। মিশরের তৈরি করা ওই খসড়া প্রস্তাবে যুক্তরাষ্ট্র এবং ট্রাম্পের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা না হলেও জেরুজালেমের মর্যাদা নিয়ে সাম্প্রতিক যে সিদ্ধান্ত এসেছে তা নিয়ে গভীর দুঃখ প্রকাশ করা হয়।

নিরাপত্তা পরিষদে জেরুজালেম প্রস্তাবে ভিটো দিচ্ছেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হ্যালি।
নিরাপত্তা পরিষদের ১৫টি দেশের মধ্যে ১৪টিই এ প্রস্তাবে সায় দিলেও ওয়াশিংটনের ভিটোতে প্রস্তবটি নাকচ হয়ে যায়।

১৯৫০ সালের একটি প্রস্তাবনার ধারায় বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ কোনো বিষয়ে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সাধারণ পরিষদে জরুরি বিশেষ অধিবেশন ডেকে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া যেতে পারে। এ পরিষদে নূন্যতম দুই-তৃতীয়াংশ ভোট পেলে প্রস্তাব পাস হবে।

ফিলিস্তিনের জাতিসংঘ দূত মনসুর বলেছেন, সাধারণ পরিষদে প্রস্তাবনাটি বিপুলভাবে সমর্থন পাবে বলেই আশা করছেন তিনি।

যুক্তরাষ্ট্রের জাতিসংঘ দূত নিকি হ্যালি এরই মধ্যে সাধারণ পরিষদে ভোটাভুটির ব্যাপারে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র বিরোধী এ প্রস্তাবে কোন কোন দেশ ভোট দিচ্ছে প্রেসিডেন্ট তা লক্ষ্য করবেন।

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভোট দেওয়া প্রত্যেকটি দেশকে মনে রাখা হবে এবং তাদের নামও টুকে নেওয়া হবে বলে জানান হ্যালি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে