,

মেক্সিকোতে পর্যটন বাস দুর্ঘটনায় নিহত ১২

news-image

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলে পর্যটকবাহী একটি বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। মঙ্গলবার সকালে দেশটির কিনতানা রো রাজ্যে এ দুর্ঘটনায় আরো ১৮ জন আহত হয়েছেন, খবর বার্তা সংস্থা রয়টার্স, বিবিসির।

দুর্ঘটনায় পড়া বাসটির যাত্রীরা প্রমোতরী থেকে নেমে বাসটিতে উঠেছিলেন। তারা প্রাচীন মায়া সভ্যতার নিদর্শনগুলো দেখতে চাকোবেনের প্রত্নতাত্ত্বিক এলাকায় যাচ্ছিলেন। কিন্তু মাহাগুয়াল ও কাফেতালের মধ্যবর্তী এলাকায় তাদের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বাসটিতে ৩১ জন যাত্রী ছিলেন, এদের মধ্যে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইতালি ও সুইডেনের নাগরিক ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে একটি শিশুও রয়েছে। মেক্সিকোর যুকাতান উপদ্বীপের তিনটি রাজ্যের মধ্য কিনতানা রো অন্যতম। এই রাজ্যে অনেকগুলো জনপ্রিয় পর্যটন এলাকা আছে। রয়্যাল ক্যারাবিয়ান ইন্টারন্যাশনালের মুখপাত্র সিনথিয়া মার্টিনেজ জানিয়েছেন, বাসটির যাত্রীদের মধ্যে ২৭ জন তাদের কম্পানির প্রমোদতরীযোগে ভ্রমণ করছিল।

যাত্রীদের সঙ্গে স্থানীয় এক চালক ও একজন টুরিস্ট গাইডও ছিলেন।

দুর্ঘটনার পর যাত্রীদের হাসপাতালে নেওয়া হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে বাস কম্পানি কোস্তা মায়া। প্রাথমিক চিকিৎসার পর পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং অন্যান্য আহতদের অবস্থা স্থিতিশীল রয়েছে। ঘটনার বিষয়ে একটি তদন্ত শুরু করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কিনতানা রো রাজ্য সরকার।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে