রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা

news-image

সৌদি আরবের রাজধানী রিয়াদে রাজপ্রাসাদ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সীমান্তবর্তী দেশ ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করে দেয়ার দাবি করেছে সৌদি সামরিক জোট। মঙ্গলবার টেলিভিশনে হুথি বিদ্রোহীরা জানায়, ইয়েমেনে সৌদি আগ্রাসনের ১০০০ দিন পূর্তিতে সৌদির আল-ইয়ামামা রাজপ্রাসাদ লক্ষ্য করে তারা ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

সৌদিকে উদ্দেশ করে হুথি নেতা আবদুল মালিক আল-হুথি বলেন, ‘তোমরা যত অপরাধ সংঘটিত করবে এবং যত বেপরোয়া আচরণ করবে, আমাদের ক্ষেপণাস্ত্রের মোকাবেলাও তোমাদের করতে হবে।’

সৌদি সামরিক জোট জানায়, আবাসিক এলাকার দিকে ধেয়ে আসছিল ক্ষেপণাস্ত্রটি। তবে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে আকাশেই সেটা ধ্বংস করে দেয়া হয়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

অবশ্য বুরকান-২এইচ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে জানিয়ে হুথি মুখপাত্র মোহাম্মেদ আল-বুখাইতি বলেন, ‘হামলায় বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র সৌদির যে কোনো জায়গায় আঘাত হানতে পারে।’

আরব বিপ্লবের পর ইয়েমেনের ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ইরানপন্থী শিয়া হুথি বিদ্রোহীরা। ওই সরকার পুনর্বহালে ২০১৫ সালের মার্চ মাসে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

এরপর থেকে সীমান্তে সৌদি সেনাদের উপর হামলাসহ বেশ কয়েকবার সৌদির মূল ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুথি বিদ্রোহীরা। অবশ্য অধিকাংশ ক্ষেপণাস্ত্রই আকাশেই ভূপাতিত করে দেয় সৌদি প্রতিরক্ষা বাহিনী।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা