যুক্তরাষ্ট্রে সেতুর ওপর ট্রেন লাইনচ্যুত, নিহত ৩

news-image

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ডুপন্ট শহরের কাছে একটি মহাসড়কের ওপরকার সেতুতে একটি অ্যামট্রাক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত তিনজন নিহত হয়েছেন।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে সিয়াটল থেকে ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড যাওয়ার পথে ট্রেনটি লাইনচ্যুত হয়ে এর দুটি বগি নিচে মহাসড়কের ওপর পড়ে যায়, খবর বিবিসি, বার্তা সংস্থা রয়টার্সের।

স্থানীয় সময় ভোর ৬টায় ট্রেন৫০১ সিয়াটল থেকে রওনা হয়ে দক্ষিণে পোর্টল্যান্ডের দিকে এগিয়ে যাচ্ছিল। নতুন, সংক্ষিপ্ত এই রুটে এটিই ছিল যাত্রীবাহী ট্রেনটির প্রথম যাত্রা। এর আগে এই রুটে শুধু মালবাহী ট্রেন চলাচল করত।

এ ঘটনায় আহত ১০০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অনেকের আঘাতই গুরুতর।

ওয়াশিংটন স্টেট পেট্রলের মুখপাত্র ব্রুক বোভা জানিয়েছেন, ট্রেনটির ১৪টি বগির মধ্যে ১৩টি লাইনচ্যুত হয়েছে। ট্রেনটিতে ৭৭ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল বলে জানিয়েছেন কর্মকর্তারা।

মহাসড়কে পড়া বগির আঘাতে পাঁচটি গাড়ি ও দুটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে। মহাসড়কটিতে রেলসেতুর ভাঙ্গা অংশ ও গাছের ভেঙে পড়া ডাল ছড়িয়ে ছিটিয়ে আছে।

গাড়ি ও ট্রাকের কয়েকজন আহত হলেও কেউ মারা যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এক সংবাদ সম্মেলনে বোভা বলেন, “এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পেয়েছি আমরা। অনেক আহতও গুরুতর আঘাত পেয়েছেন।”

ট্রেনটির সবগুলো বগিতে তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। জরুরি উদ্ধারকাজ রাত গড়িয়ে পরদিন সকাল পর্যন্ত চলতে পারে বলেও জানিয়েছেন তিনি।

এ জাতীয় আরও খবর

রাণীনগরে শিক্ষকের বাসার গ্রিল কেটে ৫ভরি স্বর্ণালংকার ও ৮ভরি চাঁদির গহনাসহ টাকা চুরি

রাণীনগরে কৃষি প্রণোদনার উপকরণ বিতরণ

আসব আসব বলে লাভ নেই ভারত থেকে দেশে ফিরেন সরকার সব প্রস্তুতি নিয়ে রেখেছে: এমপি রেজাউল ইসলাম

রাণীনগরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন

রাণীনগরে বিএনপির দুই পার্টি অফিসে আগুনের ঘটনায় মামলা : ছাত্রলীগনেতা গ্রেফতার

নবীনগর উপজেলা বিএনপির সংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যু

রাজধানীতে বেপরোয়া চোর চক্র, বাদ যাচ্ছে না মসজিদও

নাইজারে সেনা ক্যাম্পে ভয়াবহ হামলা, নিহত ১৩

ছুটির দিনেও সচল ১০ শতাংশ শিল্প কারখানা

গোপালগঞ্জে বিজিবির মামলায় আসামি ৫০০৮

দ্রুত উইকেট হারানোর পর ঘুরে দাঁড়াল নিউজিল্যান্ড

সাদা পোশাকে আংটি বদল, বিয়ের ছবি প্রকাশ মিমির