রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরাইলের সঙ্গে আঁতাতের কথা স্বীকার করলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার রোডম্যাপের কথা স্বীকার করেছে সৌদি আরব।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবায়ের বলেছেন, ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিষয়ে পারস্য উপসাগরীয় দেশগুলোর সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে।

শুক্রবার ‘ফ্রান্স টুয়েন্টিফোর’ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরাইলি আঁতাতের বিষয়ে এ স্বীকারোক্তি দেন তিনি।

আদেল আল জুবায়ের বলেন, আমাদের একটি শান্তি প্রক্রিয়া রয়েছে। ওই প্রক্রিয়ার পর ইসরাইলের সঙ্গে সব মুসলিম ও আরব দেশের সম্পর্ক প্রতিষ্ঠিত হবে এবং এটি হবে পরিপূর্ণ সম্পর্ক। এর অর্থ হল, কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক থাকবে।

আরব ও ইসরাইলিদের মধ্যে শান্তির বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আন্তরিক বলেও দাবি করেন তিনি।

আল জুবায়ের বলেন, ইসরাইল নয় বরং ফিলিস্তিনি জনগণের পক্ষেই সৌদি আরব কাজ করে যাচ্ছে।

প্রেসিডেন্ট ট্রাম্প মুসলমানদের তৃতীয় পবিত্র ভূমি বায়তুল মুকাদ্দাসকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ায় বিশ্বের মুসলমানরা যখন ক্ষোভে ফেটে পড়ছেন ঠিক তখনি সৌদি পররাষ্ট্রমন্ত্রী দখলদারদের সঙ্গে পরিপূর্ণ সম্পর্কের রোডম্যাপের কথা স্বীকার করলেন।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা