সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাহাথির মুহাম্মদ বললেন ট্রাম্প আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেম প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘আন্তর্জাতিক ভাড়াটে গুণ্ডা’ বললেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। পবিত্রভূমি জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ায় শুক্রবার তাকে ‘ভিলেন’ হিসেবেও আখ্যা দেন তিনি।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা দেন ট্রাম্প। এ ঘোষণার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় বইছে। ট্রাম্পের সিদ্ধান্তের জেরে কুয়ালালামপুরে মার্কিন দূতাবাসের সামনে এক বিক্ষোভে অংশ নেন ৯৩ বছর বয়সী মাহাথির।

সমাবেশ তিনি প্রশ্ন তোলেন, ট্রাম্পের এ সিদ্ধান্তকে কেন সন্ত্রাসবাদ বলা হবে না? মাহাথির বলেন, আমরা আন্তর্জাতিক ভাড়াটে মস্তানকে দেখছি। ট্রাম্প, নিজের মতো কাউকে খুঁজে নিন। জেরুজালেম ইস্যুতে কিছু করলে মুসলিমরা ফুঁসে উঠবে।

মাহাথির আরো জানান, মার্কিন প্রেসিডেন্ট খেতাবধারী এই ভিলেনকে ঠেকাতে আমরা আমাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। এ ছাড়া মুসলিম দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নেরও আহ্বান জানান তিনি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা