,

গুগল সার্চেও চলেছে বিরাট-আনুশকার ‘বিয়ে’ ম্যাজিক

news-image

বিরাট কোহলি ও আনুশকা শর্মা বর্তমানে সবচেয়ে বেশি চর্চিত বিষয়। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, বিরাট কোহলি ও আনুশকা শর্মার বিয়ের খুঁটিনাটি সম্পর্কে জানার ইচ্ছা সাম্প্রতিককালে অন্য অনেক কিছুকেই পিছনে ফেলে দিয়েছে।

গত রবিবার অর্থাৎ বিরাট-আনুশকার বিয়ের আগের দিন সংখ্যার নিরিখে গুগল সার্চে বিরাট-আনুশকার আগে শুধু ছিলেন প্রয়াত কিংবদন্তী বিজ্ঞানী তথা নোবেল প্রাপক রবার্ট কচ। ব্যাকটেরিয়োলজি’তে নতুন দিশা উদ্ভাবনের সেই প্রাণপুরুষের জন্মদিনকে বিশেষভাবে সম্মান জানানো হয়েছিল গুগ‌ল ডুডলের তরফে।

রবার্ট কচের নাম দিয়ে সেদিন ‘সার্চ’ করেছিলেন আধ কোটিরও বেশি মানুষ। আর তারপরেই ছিলেন বিরাট-আনুশকা। তাদের নিয়ে প্রায় ২০ লক্ষেরও বেশি ‘সার্চ’ হয়েছিল সেদিন।

গুগল ট্রেন্ডস’র তথ্য আরও জানাচ্ছে, গুগ‌ল সার্চে প্রথম দশের মধ্যে বিরাট-অনুষ্কা ঢুকে পড়েছিলেন তারও আগে থেকেই। কিন্তু তখন আনুশকা শর্মা ও বিরাট কোহলিকে আলাদা আলাদাভাবে ‘সার্চ’ করা হয়েছে। তার সঙ্গে তাদের সম্পর্ক বা বিবাহের সরাসরি কোনও যোগসূত্র ছিল না। কিন্তু তার একদিন পর অর্থাৎ গত শুক্রবার থেকে বিরাট-আনুশকার বিয়ে নিয়ে উন্মাদনার শুরু হয়।

তারপর দিন যত এগিয়েছে, ততই তাদের নিয়ে তোলপাড় হয়েছে নেট দুনিয়া।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে