সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘দুদক তদন্ত করবে খালেদা জিয়ার দুর্নীতির’

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে ওঠা অর্থ পাচারের অভিযোগ তদন্ত করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আজ রোববার বিকেলে স্বেচ্ছাসেবক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজয় দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়া ১২টি দেশে অর্থ পাঠিয়েছেন—এটা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। এটা খুঁজে বের করা গণমাধ্যমের দায়িত্ব। প্রধানমন্ত্রী না জেনে, না বুঝে অন্ধকারে ঢিল ছোড়েননি।

দুদকের প্রতি আহ্বান জানিয়ে সেতুমন্ত্রী বলেন, ‘আমি দুদককে আহ্বান জানিয়েছি। দুদক অবশ্যই অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। শূন্যের ওপর তদন্ত হয় না। আজকে রাজনীতিতে এই দুর্নীতির খবর ছড়িয়ে পড়েছে। দুদককে খোঁজখবর নিতে হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, বিএনপির মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না। সৌদি আরবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে তারেক রহমানের দুর্নীতির খবর বেরিয়ে গেছে। সেটা নিয়ে তাঁদের গাত্রদাহ শুরু হয়েছে। এই দলের দুর্নীতির ইতিহাস সবাই জানে। দুর্নীতির দুর্গন্ধ আবারও ছড়িয়ে পড়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মোহাম্মদ আবু কাউছার। আরও বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথ, অভিনেত্রী শমী কায়সার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা