সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট কালকে দিলে কালকেই চাই : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা নির্বাচন চাই। তবে এই নির্বাচনে আওয়ামী লীগ সরকারে থাকবে না, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকবে না। এ সরকারের বাইরে গিয়ে নির্বাচন চাই। সেটা (নির্বাচন) কালকে দিলে কালকেই চাই।’

আজ বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও সিইসির দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি নেতা এ কথা বলেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ‘যুক্তফ্রন্ট’ গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘জোট তৈরি করা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য। যারা গণতন্ত্রে বিশ্বাস করে এ রকম ব্যক্তি-সংগঠনকেও এই জোটে আহ্বান জানাই এবং স্বাগত জানাচ্ছি। জনগণের শাসন প্রতিষ্ঠার জন্য চারদলীয় জোট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

‘স্বৈরাচার পতন দিবসে বিএনপির কোনো কর্মসূচি নেই কেন’—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা বলেন, ‘স্বৈরাচারের পতন হয়েছে, নাকি (স্বৈরাচার) নতুন করে জেগে উঠেছে?’

এদিকে সকালে যৌথ সভা চলাকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ছয় নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা জানান ফখরুল।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা