সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখনও ডিএনসিসি নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের অকাল মৃত্যৃতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিএনসিসি নির্বাচনে অংশ গ্রহণ নিয়ে বিএনপিতে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

বুধবার নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব একথা জানান।

মির্জা ফখরুল বলেন, আনিসুল হকের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল। তাকে ক্রিটিকাল রাজনীতিবিদ বলে মনে হয়নি। তিনি ব্যতিক্রমী রাজনীতি করার চেষ্টা করতেন। আমরা এখনও ডিএনসিসি নির্বাচনে অংশ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেইনি। তবে স্থানীয় সব নির্বাচনেই আমরা অংশ নিয়েছি।

বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হয়নি তা প্রমাণ হয়েছে। আপনারা দেখেছেন সকাল ১০টায় তারা ভোট কেন্দ্র দখল করেছিল।

আগাম নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমরা নির্বাচন চাই। তবে আওয়ামী লীগ সরকারে থাকবে না। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদে থাকবেন না। নির্বাচন হতে হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। সেই নির্বাচন কালকে হলে কালকেই চাই।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা