ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (রমনা) মারুফ হোসেন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় কমপক্ষে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
উপ কমিশনার মারুফ হোসেন জানান, খালেদা জিয়া পুরান ঢাকার বকশি বাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে সচিবালয়ের সামনে শতাধিক গাড়ি ভাঙচুর করেছে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা। তারা বঙ্গবাজারের সামনে পার্ক করা একটি মোটর সাইকেল পুড়িয়ে দেয়। এছাড়াও সচিবালয় থেকে হাইকোর্টের দিকে যাওয়ার পথে বেশ কিছু সরকারি বেসরকারি গাড়ি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সচিবালয়ের সামন দিয়ে বিএনপি কর্মীরা শিক্ষা ভবনের দিকের রাস্তায় আসার পথে হঠাৎ করে পুলিশ তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে একদল বঙ্গবাজারের দিকে ও অপরদল উল্টো ঘুরে জিরো পয়েন্টের দিকে পালিয়ে যায়। যাওয়ার পথে তারা ‘ভাঙ গাড়ি’ বলে চিৎকার করতে করতে পথ চলতি ও রাস্তার পাশে পার্ক করিয়ে রাখা সরকারি বেসরকারি শতাধিক গাড়ি ভাঙচুর করে। এসব গাড়ির সামনের অথবা পেছনের কাচগুলো ভাঙচুর করেছে তারা। এছাড়াও বঙ্গবাজার এলাকায় একটি মোটরসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় তারা।
প্রসঙ্গত মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় আদালতে আত্মসমপর্ণের জন্য উপস্থিত হন। এসময় আদালত চত্বরে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি চেয়ারপরসন আদালত থেকে ফেরার পর নেতা-কর্মীরা চলে আসার সময় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।











